1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।

 

স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ওই দ্বীপের পাহাড়ি অঞ্চল তানা তরাজায় এ ধস ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

তানা তরাজা ও এর আশপাশের এলাকায় গত সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে এ ভূমিধস ঘটে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান গুনার্দি মুন্দু বলেন, শনিবার মধ্যরাতের কিছু সময় আগে গ্রামের একটি ঘরে পারিবারিক আয়োজন চলছিল। এসময় পাহাড় থেকে ধসে আসা কাদামাটিতে গ্রামের কিছু অংশ একদম চাপা পড়ে যায়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, অতি বৃষ্টির কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে তানা তরাজা এলাকার দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে ও চারটি ঘর বিধ্বস্ত হয়েছে।  দুর্যোগ আক্রান্ত ওই এলাকাটি পাহাড়ি হওয়ার কারণে উদ্ধারকারীদের সেখানে পৌঁছানো কষ্টকর হয়ে যাচ্ছে। এর মধ্যেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে প্রাণের সন্ধানে বিশেষ পদ্ধতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান সুলায়মান মাইলা রোববার এএফপি এজেন্সিকে জানিয়েছেন, ভূমিধসের ঘটনায় মোট ১৭ জনকে উদ্ধার করা হয়েছিল। তাদের মধ্যে ১৫ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট