1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৬০

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে।

সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রয়টার্স বলছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে। অন্যদিকে গার্ডিয়ান বলছে, দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে রোববার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে বলেছে, “একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে”। তবে ঘটনার আরও বিশদ বিবরণ তারা দেয়নি।

ব্যুরো অনুসারে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে। এতে আরও বলা হয়, “আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট বেশ কিছু ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। এসময় আমপাশের অনেককে অনেকে আপাতদৃষ্টিতে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতেও দেখা যায়।

ব্যুরোর শেয়ার করা অন্যান্য ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহগুলো নীল টারপলিনে আবৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট