1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ইতালিতে ফ্লাইওভার থেকে নিচে পড়ল বাস, নিহত অন্তত ২১

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। ইতালীয় শহর ভেনিসের কাছে একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী ওই বাসটি নিচে পড়ে যায় এবং এরপর সেটিতে আগুন ধরে যায়।

কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাকবলিত বাসটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়। এই এলাকাটি ওই সেতুর মাধ্যমে ভেনিসের সাথে সংযুক্ত। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, ‘বিশাল ট্র্যাজেডি’ ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, ‘একটি সর্বনাশা দৃশ্য, বলার কোনও ভাষা নেই।’

বিবিসি বলছে, ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য ওই বাসটি ভাড়া করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ওই ক্যাম্প থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে ফ্লাইওভার থেকে পড়ে যায়।

এছাড়া কিছু রিপোর্টে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাসের মাধ্যমে চলত এবং বিদ্যুতের লাইনে পড়ে সেটিতে আগুন ধরে যায়। এমনকি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

অবশ্য দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেইন বলেছেন, তিনি এই ‘গভীর বেদনার মুহূর্তে’ ইতালীয় নেতাদের পাশে দাঁড়িয়েছেন।

ইতালিতে অবশ্য এর আগেও মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ২০১৩ সালে দক্ষিণ ইতালীয় শহর মন্টেফোর্টে ইরপিনোর কাছে একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার পর ৩৮ জন নিহত হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট