1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমেরিকার কাছে সিরিজ হারের পর যা বললেন সাকিব

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পরের ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না টাইগাররা। এবার তাদের হার ৬ রানের ব্যবধানে। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের।

তুলনামূলক খর্বশক্তির দলের সাথে সিরিজ হারকে হতাশার বলছেন সাকিব আল হাসান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে এই অভিজ্ঞ অলরাউন্ডার বলেন, ‘হ্যাঁ, অবশ্যই হতাশার। আমরা এমনটা আশা করিনি। কৃতিত্ব যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে তারা যেভাবে খেলেছে।’

টপ অর্ডারের ব্যর্থতার দায়ে হার কিনা প্রসঙ্গে সাকিবের উত্তর, ‘আমি বলতে পারব না। এটার উত্তর আমার কাছে নাই।’ এরপর সিরিজ হার নিয়ে সাকিব বলেন, ‘হারাটা অবশ্যই হতাশার। যেকোনো ম্যাচ হারাটাই হতাশাজনক। কেউই আশা করেনি দুইটা ম্যাচ আমরা হেরে যাব, অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।’

সাকিব আরো বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলতে এসেছি। এটি আমাদের জন্য জেগে উঠার ডাক হতে পারে। কারণ আমরা যেভাবে চেয়েছি সেভাবে খেলতে পারিনি।’

আমেরিকাকে হালকাভাবে নেওয়া হয়েছে কিনা এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আপনি তা বলতে পারেন। তবে আমার মনে হয় না। প্রথম ম্যাচে হয়ত আমরা যা চেয়েছি তা করতে পারিনি। পরের ম্যাচেও তা হল। আমরা আমাদের প্ল্যান কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়নি পিচ অত খারাপ ছিল। আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট