1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আবার বঙ্গবাজারে আগুন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সপ্তাহ যেতে না যেতেই আবারও আগুনের ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া এলাকায়। এবার আগুন লেগেছে বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজায়। নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ইউনিট।

শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম।

কন্ট্রোলরুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ১ মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরও বলেন, ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এর আগে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া পাঁচটি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে যায়। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গবাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগল। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট