1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আবার পেছাল রাজশাহী যুবলীগের সম্মেলন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন পিছিয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এই ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করেছেন।

যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত রাজশাহী যুবলীগে পাঠানো এক চিঠি থেকে জানা গেছে।

চিঠি থেকে আরো জানা যায়, রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৬ সেপ্টেম্বর এবং রাজশাহী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৩ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ মহানগর যুবলীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে আগের কমিটির সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে আবারও একই দায়িত্ব দেওয়া হয়। আর রাজশাহী জেলা যুবলীগের সম্মেলন হয়েছিল ২০১৬ সালের ১৫ মার্চ। ওই সম্মেলনে আবু সালেহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ এইচ এম খালিদ ওয়াসি কেটু।

তিন বছরের জন্য কমিটি হলেও সাত বছর কাটিয়ে দিয়েছে তারা। গত বছর থেকে সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়। গত ফেব্রুয়ারিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের বায়োডাটা নেয়া দলের কেন্দ্রীয় কমিটি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট