1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

আধা ঘণ্টার মধ্যে কারাগার থেকে মুক্ত হবেন মাহি

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাকে সকালে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার।

অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, ইতোমধ্যে মাহিয়া মাহির জামিনের কাগজপত্র গাজীপুর জেলা কারাগারে পৌঁছানো হয়েছে। তিনি কিছুক্ষণ পরই হয়তো মুক্তি পাবে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম বলেন, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র তৈরি হচ্ছে। আধা ঘণ্টার মধ্যেই তিনি মুক্তি পাবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট