1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

আজ রোববার ৮ বিভাগে অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও বাংলাদেশকে ‘ভারতীয় প্রভাব’ থেকে মুক্ত করার দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন।

আবদুল্লাহ আল জাবের জানান, রোববার দুপুর ২টা থেকে আট বিভাগীয় শহরে একযোগে এ অবরোধ চলবে। তিনি শাহবাগে সমবেত সমর্থকদের উদ্দেশে বলেন, যারা আজ এসেছেন, তারা যেন আগামীকালও শাহবাগে এসে দাঁড়ান এবং ইনসাফের এই লড়াই চালিয়ে যান। তিনি সতর্ক করে বলেন, কোনো প্ররোচণয় বা কারো প্রয়োজনে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

জাবেরের দাবি, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি ‘ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে আমরা তাকেও মানব না। তিনি আরও জানান, ইনসাফের লড়াইয়ে তারা কোনো উপদেষ্টার সঙ্গে কোনো ধরনের আপোসে যাবেন না।

বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের প্রচারণার সমালোচনা করেন। বলেন, অনেক মিডিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা ‘যমুনা ভবন ঘেরাও’ করতে যাচ্ছি, যা এক ধরনের সন্ত্রাসী কার্যক্রম। তিনি অনুসারীদের নির্দেশ দেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনো সংবাদমাধ্যমের খবরের ওপর ভরসা করবেন না।

জাবের দাবি করেন, গত কয়েকদিন ধরে তাদের হত্যার হুমকি দেওয়া হলেও তারা মৃত্যুকে ভয় করেন না এবং ‘শাহাদাতের তামান্না’ নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। তিনি উপস্থিত জনতাকে জিজ্ঞেস করেন, আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? উপস্থিত ছাত্র-জনতা ‘না’ বললে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট