1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আজ রোববার এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আবর আমিরাতের দুবাই আল হামরিয়া বন্দরে পৌঁছাবে আজ রোববার।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি  বহিনোর্ঙরে অবস্থান নেবে।  এক দিন পর ভিড়তে পারে জেটিতে। সব নাবিক সুস্থ রয়েছেন। তবে তারা জাহাজ থেকে নামার পর শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে।

কারও  চিকিৎসার প্রয়োজন হলে দুবাইতেই ব্যবস্থা করা হবে। মুক্ত নাবিকদের দেখভালের জন্য জাহাজের মালিকপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের একটি দল দুবাই যাচ্ছে। শনিবার এসব তথ্য জানিয়েছে জাহাজের মালিকপক্ষ- সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্র জানায়, হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। ২৩ নাবিকের ২১ জন সেই জাহাজেই ফিরবেন। ২৫-২৬ দিন পর তারা দেশে এসে পৌঁছাতে পারেন। অপর দুই নাবিক দুবাই থেকে ফ্লাইটে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জলদস্যুপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার কারণে এখন আর ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী বা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছে না।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি হামরিয়া বন্দরে যাচ্ছিল। ১২ মার্চ  সোমালিয়ার মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিকে জোর করে অস্ত্রের মুখে সোমালিয়া উপকুলে নিয়ে যাওয়া হয়। ৩২ দিন পর ১৪ এপ্রিল সোমালি দস্যুরা জাহাজ ও এর ২৩ নাবিককে মুক্তি দেয়।  এরপর জাহাজটি রওনা দেয় হামরিয়া বন্দরের উদ্দেশে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট