1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আজ বৃহস্পতিবার মহানগর-জেলায় বিএনপির বিক্ষোভ, শুক্রবার ঢাকায় সমাবেশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান কারাদণ্ডাদেশ দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সারা দেশে মহানগর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে।

আগামীকাল শুক্রবার বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঢাকায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের কর্মসূচি এক দফা শেখ হাসিনার পদত্যাগ— এই কর্মসূচিতে সব কিছু আছে।

এছাড়াও আপনারা দেখছেন ফরমায়েসি রায়ের পর ঢাকাসহ সারা দেশে তাৎক্ষণিক ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট