1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আগামীকালও চলবে না মৈত্রী এক্সপ্রেস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৬ জুলাইয়ের পর থেকে বন্ধ রয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকেই এই ট্রেনের যাত্রা বন্ধ রেখেছে ভারতীয় রেল। সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও আগামীকাল মঙ্গলবারও মৈত্রী এক্সপ্রেস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকেই চিকিৎসা বা অন্যান্য কারণে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। আবার অনেকে কলকাতা থেকে ঢাকাতেও যান। বিমান ছাড়া সেই সব মানুষের কাছে অন্যতম ভরসা মৈত্রী এক্সপ্রেস। ভারতীয় রেল জানিয়েছে, যে যাত্রীরা ৩০ জুলাই মৈত্রী এক্সপ্রেসে ভ্রমণের জন্য টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন। টিকিটের দাম ফেরতের জন্য কলকাতায় বিশেষ টিকিট কাউন্টার খোলা হয়েছে। কিন্তু কোনো যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) কাজের সময় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট