1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

আওয়ামী লীগের সোমবারের শান্তি সমাবেশ বাতিল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। রোববার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

শেখ বজলুর রহমান বলেন, ‘পুরোনো বাণিজ্যমেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।’

এর আগে শনিবার (২৯ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, সোমবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

তার আগে শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার দুই ঘণ্টা পর বিএনপি কর্মসূচি ঘোষণা করে। শনিবার সন্ধ্যায় এক দফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে আগামী সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সেজন্য আমরা সোমবার কর্মসূচি ঘোষণা করছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট