1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করবে যুক্তরাষ্ট্রের টেক্সাস

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করেন বিশ্বের অনেক দেশের নাগরিক। তাদের অনেকেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে উত্তর আমেরিকার এই দেশটিতে প্রবেশ করেছেন। আর এবার এমনই অভিবাসীদের গ্রেপ্তার করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাস এমন একটি আইন প্রণয়ন করেছে যা সীমান্ত পার হয়ে দেশে প্রবেশকে বেআইনি করে দেবে এবং এই ধরনের কাজ কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এটি আধুনিক সময়ে যুক্তরাষ্ট্রের কোনও অঙ্গরাজ্যের পাস করা কঠিনতম অভিবাসন আইনগুলোর মধ্যে একটি।

টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, এই আইন ‘টেক্সাসে অবৈধভাবে প্রবেশের উত্তাল ঢেউ বন্ধ করবে’। অবশ্য অভিবাসনের সমর্থকরা বলেছেন, এই আইনটি জাতিগত বিদ্বেষের সৃষ্টি করবে।

বিবিসি বলছে, টেক্সাসের প্রণয়ন করা নতুন এই আইন কিছুটা বিতর্কিত, কারণ মার্কিন আদালত আগেই রায় দিয়েছে যে, শুধুমাত্র ফেডারেল সরকার অভিবাসন আইন প্রয়োগ করতে পারে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ফেডারেল অপরাধ হিসেবে পরিগণিত হয়। তবে এই ধরনের অপরাধ বর্তমানে ইমিগ্রেশন আদালতে দেওয়ানী মামলা হিসাবে পরিচালিত হয়ে থাকে।

এসবি৪ (SB4) নামের এই আইনটি আগামী বছরের মার্চে কার্যকর হতে চলেছে। গত নভেম্বরে টেক্সাসের রিপাবলিকান-নেতৃত্বাধীন আইনসভার উভয় হাউসে এটি পাস হয়। বাস্তবে এই আইনটি স্কুল এবং হাসপাতাল ছাড়া অন্য সকল স্থানে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে বলে সন্দেহভাজন যে কাউকে থামাতে এবং গ্রেপ্তার করার ক্ষমতা দেবে পুলিশকে।

এই অপরাধে সম্ভাব্য শাস্তির মধ্যে কারাদণ্ড বা ২ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া গ্রেপ্তারকৃতদের সীমান্ত পেরিয়ে মেক্সিকোতে ফেরত পাঠানোর আদেশও দিতে পারেন বিচারক।

যদিও টেক্সাস কর্তৃপক্ষ কীভাবে সেই বিধানটি কার্যকর করার পরিকল্পনা করছে তা স্পষ্ট নয়। এছাড়া অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পুনঃপ্রবেশের শাস্তি হিসেবে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে এক্ষেত্রে ওই অভিবাসীর অভিবাসন এবং অপরাধমূলক অতীত ইতিহাস বিবেচনায় নেওয়া হবে।

গত নভেম্বরে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেছিলেন, এই আইনটি ‘টেক্সাসকে সুরক্ষিত রাখবে’ এবং এটি ‘টেক্সাসে পাস করা সবচেয়ে শক্তিশালী সীমান্ত সুরক্ষা বিল’।

তবে এই আইনটিকে আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বিলটি ডেমোক্র্যাটিক আইন প্রণেতা এবং মেক্সিকো সরকারের কাছ থেকেও সমালোচনার মুখে পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট