1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

অবসর প্রত্যাহার, জাতীয় দলে ফিরলেন তামিম

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর প্রত্যাহার করলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল।

তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ফিরছেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। দেড় মাসের ছুটি নিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে অবসর ঘোষণা ইস্যুতে শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকেন তামিমকে।

ঢাকায় এসে গণভবনে যান দেশসেরা এই ওপেনার। এসময় তার পরিবার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সঙ্গে ছিলেন।

এর আগে অবসর নেয়ার ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেন তামিম ইকবাল। আর এই খবর ঘিরে গতকাল প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে। সবাই যা আশা করেছিলেন, প্রধানমন্ত্রীর কথায় অবসর ভাঙবেন তামিম, হলোও তাই।

গত বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন তামিম। আর আজ (শুক্রবার) চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের পর হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তারই দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট