1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

হাজতে আসামির ঝুলন্ত মরদেহ, পুলিশের দাবি আত্মহত্যা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং থানার হাজতে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামি আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি গলায় বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বানিয়াচিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। নিহত যুবক বানিয়াচংয়ের নন্দীপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

ওসি দেলোয়ার হোসেন মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বলেন, একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম ঘেকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে হাজতে ঢোকানো হয়। এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, আনুমানিক এশার নামাজের সময় আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। পরে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। তবে গোলাম রাব্বানীর পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট