1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে চলতি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বৃদ্ধি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ঘোষণায় জানানো হয়, ডিজেল-কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২৬ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১২২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

নতুন এ মূল্য আগামীকাল (শনিবার) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে প্রাইসিং ফর্মুলা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট