1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শনিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী শনিবার (২০ মে) দুই ঘণ্টার জন্য বন্ধ থাকবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। ওই দিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত সড়কটি বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

তিনি বলেন, শনিবার সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ওইদিন দুই ঘণ্টার জন্য সড়কটিতে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত শনিবার (১১ মে) ডেকবিমটি বসানোর কথা ছিল। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে সেসময় বিমটি বসানো যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট