1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

লন্ডন ক্লিনিককে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই খালেদার চিকিৎসা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে ‘ওয়ান স্টপ’ সার্ভিস হিসেবে নিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছেন। যাতে আমরা এক ছাদ বা এক ছাতার নিচে চিকিৎসা করাতে পারি। সে বিষয়ে কাজ চলছে। তারপর ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে পরে চিকিৎসার ব্যাপারে কোন পদ্ধতি নেওয়া হবে সেটা চূড়ান্ত করা হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়া দেশে সুচিকিৎসা না পাওয়ার কারণে ওনার যেসব সমস্যা হয়েছে এবং ওনার বয়সের কথা বিবেচনায় রেখে যেটা সব চেয়ে বেশি মঙ্গলজনক হবে সে ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করবে বলে আমরা আশা করি। চিকিৎসকরা সেটা চিন্তাভাবনা করছেন। হয়তো আগামী দুই তিন দিন পরে মেডিকেল বোর্ডের মেম্বাররা মতামত দেবেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী ওনার চিকিৎসা চলবে। ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই।

খালেদা জিয়ার কিডনি, লিবার ও হার্টের জটিলতাকেই প্রধান্য দিয়েই চিকিৎসা চলছে বলেও জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় তার সঙ্গে ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট