1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

রোদের প্রভাবে দিনে বাড়ে তাপমাত্রা, রাতে তীব্র শীত

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

গেল কয়েকদিন শৈত্যপ্রবাহের পর ১০ ডিগ্রির ওপরে উঠেছে পঞ্চগড়ের তাপমাত্রা। ফলে তাপমাত্রার রেকর্ডে শীত হাড় কাপাচ্ছে রাতভর। আবার সকালের রোদে কমে যায় শীতের তীব্রতা।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বরাবরের মতোই কুয়াশাহীন ভোরে ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। সূর্যের আলোয় ঝলমল করছে জেলার প্রকৃতি। কর্মচাঞ্চল্যতা দেখা যায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজও দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা বৃদ্ধিতে পেয়ে কিছুটা হ্রাস পেয়েছে শীতের তীব্রতা। গত ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট