1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

রাজশাহীতে অপহরণ করে মুক্তিপন আদায়, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ করে মুক্তিপন আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে নগরীর হেঁতেমখা এলাকার একটি দুইতলা বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এ নিয়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যায়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার আল মামুন জানান, গ্রেপ্তাকৃতরা বিভিন্ন সময় নানা শ্রেণিপেশার মানুষকে অপহরণ করে দেশিয় অস্ত্র প্রর্দশের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার জোয়াদুল আহাদ খান ফারুকের ছেলে আরেফিন আহাদ খান সানি (৪২), আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), নুরুজ্জামানের ছেলে পারভেজ (২৭) ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)।

আল মামুন বলেন, গত ১২ ফেব্রুয়ারি লোকনাথ স্কুলের সামনে থেকে দেলোয়ার হোসেন নামের জনৈক এক ব্যক্তিকে তারা কৌশলে অপহরণ করে সানির বাড়িতে নিয়ে যায়। এর পর সেখানে তাদের টর্চারসেলে দেলোয়ারকে নির্যাতন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে মুক্তিপান। মুক্তি পেয়ে দেলোয়ার বিষয়টি পুলিশকে জানায়।

চলতি মাসেই তারা একইভাবে চারজনকে অপহরণ করে মুক্তিপন আদায় করেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আল মামুন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট