1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মাঘের শেষেও কুয়াশায় ঢাকা পঞ্চগড়

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঘন কুয়াশার আবরণে আবারও ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। মাঘ বিদায় নিলেও এ জেলা থেকে কুয়াশাচ্ছন্ন শীতের আমেজ এখনো কাটেনি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আজ আবার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমাদের এলাকা। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট