1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে একটি পতিত জমির গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো একই পরিবারের সদস্যদের বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিনজনের মরদেহ পাওয়া যায়। তবে মরদেহগুলো ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি পুকুরের পাশে পতিত জমিতে পুঁতে রাখা ছিল তিনজনের মরদেহ। হালকা মাটি চাপা দিয়ে আনুমানিক ৬-৭ দিন আগে পুঁতে রাখায় পচে গেছে মরদেহ। দুর্গন্ধ ছড়ানোয় গতরাতে শিয়াল গর্ত থেকে মরদেহ বের করে নিয়ে আসে। আজ দুপুরের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

দুপুর ২টার দিকে স্থানীয় দুই যুবক মসজিদের দিকে যাওয়ার পথে খেতের মধ্যে দুই শিশুর মরদেহ এবং ঝোপের ভেতরে ছোট্ট গর্তে হাতের একটি অংশ দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের লোকজন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ, পিবিআই ও র‍্যাব। মরদেহ ক্ষতবিক্ষত ও হাতের আঙুল না থানায় পরিচয় মেলেনি তাদের।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় এ ঘটনা ঘটিয়ে এখানে মরদেহ পুঁতে রাখতে পারে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট