1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইঞ্জিন বিকল, তিন শতাধিক পর্যটকসহ সাগরে আটকে পড়ে সেন্ট মার্টিন-ফেরত জাহাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো ‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত’ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

মন্ত্রীর সামনে নারী এমপিকে চড় মারলেন আওয়ামী লীগ নেতা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতে জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরাকে লাঞ্ছিত করেছে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

বৃহস্পতিবার ১৭ আগস্ট রাত সাড়ে আটটায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভার শুরুতেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসলামপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সভায় হোসনে আরা ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশ্যে বলেন, দলীয় কর্মসূচিতে তাকে কেন দাওয়াত দেওয়া হয় না- একথা বলতেই উপজেলঅ আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে গায়ে হাত তোলেন। পরে সংসদ সদস্য হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।

হোসনে আরা বলেন, ‘নিজ এলাকা ইসলামপুরে দলীয় কর্মসূচিতে তাকে দাওয়াত দেওয়া হয় না। সংসদ সদস্য নয়, দলীয় কর্মী হিসেবেও দাওয়াত পাওয়ার অধিকার রাখেন বলতে গেলেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারপর আমার গয়ে হাত তুলেছে।’

ঘটনার পর টেলিফোনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। এ ব্যাপারে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট