1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

ওমরাহ পালন করতে সৌদি আরবে সাকিব

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইতোমধ্যেই দেশ ছেড়েছেন তিনি।

বিভিন্ন সূত্রানুযায়ী জানা যায়, গত রাতে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব। ওমরাহ আদায় করে আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ৭ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিব মাঠে থাকবেন বলেও ধারণা করা হচ্ছে।

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন সাকিব। দলটির অধিনায়কও তিনি। ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবে ভালো করছে তার দলও, ইতোমধ্যেই নিশ্চিত করেছে প্লে অফ। তবে প্লে অফের লড়াইয়ে নামার আগেই মানসিক শান্তি পেতে আল্লাহর ঘরে যাচ্ছেন সাকিব।

বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, ‘হজ-ওমরাহ পালনে তিনি মানসিকভাবে প্রশান্তি লাভ করেন।’ একই সময়ে সাকিব দাবি করেছিলেন, ‘তার জীবনধারা পরিবর্তনে হজের ভূমিকা অপরিসীম।’ সুবাদে সুযোগ পেলেই বাইতুল্লাহর পথে রওনা দেন সাকিব।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট