1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বাইডেনের সফরের সময় গাজায় বোমা হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার বন্ধু রাষ্ট্র ইসরায়েল সফর করছেন। তিনি দেশটিতে পৌঁছামাত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভারী বোমা হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী।

আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। গাজার খান ইউনিস এলাকা থেকে তাদের সংবাদকর্মী হানি আবু ইশেবা এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) উত্তর গাজার আল আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। এটি একটি ব্যাপটিস্ট হাসপাতাল। এ ঘটনায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র দাবি করেন।

কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে তারা জানেন না। বিষয়টি জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

হানি আবু ইশেবা বলেন, গতরাতে যা ঘটেছে তা সত্ত্বেও গাজা উপত্যকা জুড়ে এখনও ভারী বোমাবর্ষণ চলছে। ৫০০ মানুষ মরে যাওয়ার পরও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে কেউ থামাতে পারেনি।

তিনি আরও বলেন, বুধবার (১৮ অক্টোবর); কিছুক্ষণ আগেও খান ইউনিসের একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলেই সাতজনকে মৃত ঘোষণা করা হয়। আরও চল্লিশজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই গাজার বিভিন্ন এলাকা থেকে আসা উদ্বাস্তু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ৪১ বার অঞ্চলটির স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ডব্লিউএইচওর মুখপাত্র তারিক জাসারেভিচ এ দাবি করেন।

তিনি বলেন, এসব হামলায় ১১ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন। ১৬ জন আহত হয়েছেন। হামলা অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়তে পারে। গাজার হাসপাতালগুলো মাত্রাতিরিক্ত সংখ্যক রোগীকে সেবা দিতে লড়াই করছে; যা তাদের সক্ষমতা সীমা অতিক্রম করে যাচ্ছে। সংগ্রহ করা ওষুধ শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু গাজার স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি মোকাবিলা করে অসাধারণভাবে তাদের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। অঞ্চলটিতে জ্বালানির গুরুতর ঘাটতি দেখা দিচ্ছে। এসব সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও বেশি নাগালের বাইরে চলে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট