1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইঞ্জিন বিকল, তিন শতাধিক পর্যটকসহ সাগরে আটকে পড়ে সেন্ট মার্টিন-ফেরত জাহাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ, অপেক্ষা তফসিলের খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো ‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত’ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর স্থগিত

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী দলের। ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ছিল সাবিনা খাতুন-সানজিদাসহ ফুটবলারদের। অনিবার্য কারণে ওই সফর ও ম্যাচটি স্থগিত হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেডারেশনের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর ম্যাচটি খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে।

এর আগে গত বছর বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এরপর নারী দলের ফুটবলাররা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি মেয়েদের ফুটবল এগিয়ে নিতে বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টার কথা জানিয়েছিল বাফুফে। ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি ছিল ওই পরিকল্পনারই অংশ। ম্যাচটি স্থগিত হওয়ায় মার্চের আন্তর্জাতিক বিরতিতে ম্যাচটি আয়োজনের চেষ্টা চালাচ্ছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে বলা হয়, ‘বাফুফে মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুর নারী ফুটবল দলের সঙ্গে ফিফা টায়ার ওয়ান ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে আয়োজনের চেষ্টা করে যাচ্ছে।’

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট