1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

পিএসএল ছাড়লেন সাকিব

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এক ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। পারিবারিক কারণে এবারের আসর থেকে বিদায় নেন এই তারকা অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে উড়াল দেয়ার আগে এই অলরাউন্ডার খেলেছেন মোটে একটি ম্যাচ। সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে পেশোয়ার। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফ পর্বে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে।

পেশোয়ারের হয়ে এক ম্যাচ খেলার সুযোগ পেলেও ব্যাট হাতে সাকিব করেছিলেন মোটে ১ রান। যদিও অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। এছাড়া, বল হাতে তিন ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট