1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

পশ্চিম রেলের জিএমের বিরুদ্ধে সাংবাদিকের মানহানির মামলা

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পশ্চিম অঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদারের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। রাজশাহীর সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন বুধবার রাজশাহীর বোয়ালিয়া আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় গত ৩১ মে এটিএন বাংলার সাংবাদিক সুজাউদ্দিন ছোটন সম্পর্কে ফেসবুক পেজে মানহানিকর তথ্য পরিবেশন করা অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বোয়ালিয়া মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষে মামলা আদালতে উপস্থাপন করেন রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। তাকে সহযোগিতা করেন এ্যাডভোকেট ওয়াহিদ মাহমুদ প্রিন্স।

মামলার বাদী সাংবাদিক সুজাউদ্দিন ছোটনের বরাদ দিয়ে আইনজীবী ইব্রাহিম হোসেন জানান, গত ৩০ মে ধুমকেতু ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অতিমাত্রার ভিড়ের কারণে নন এসি বগিতে উঠতে না পেরে কয়েকজন এসি বগিতে উঠে পড়েন। এসময় পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার ও তার অধীনস্থরা এসি বগি থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেন। একপর্যায়ে একজন ছাত্রী ও তার মাকে টেনে-হিঁচড়ে লাঞ্ছিত করে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়।

এই ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন তার ফেসবুক পেজে পোস্ট করলে তা ব্যাপকভাবে ভাইরাল হয়। এ ঘটনার প্রেক্ষিতে জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার পরদিন তার অফিশিয়াল ফেসবুক পেজ ‘‘জেনারেল ম্যানেজার ওয়েস্ট’’ এ একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের এক পর্যায়ে সাংবাদিক সুজাউদ্দিন ছোটনের নাম উল্লেখ করে বলেন, ওই ট্রেনের এসিতে তার দুই আত্মীয়কে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বিনয়ের সাথে সে অনুরোধ রাখতে অপারগতা প্রকাশ করেন। যা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে সাংবাদিক সুজাউদ্দিন ছোটন মামলায় উল্লেখ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট