1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

নাফ নদীর ওপারে গোলাগুলির শব্দ-কালো ধোঁয়া, আতঙ্কে এপারের বাসিন্দা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবারও তীব্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। সেইসঙ্গে কালো ধোঁয়া দেখেছেন সীমান্তের বাসিন্দারা। 

হ্নীলা এলাকার বাসিন্দা তারেক মাহমুদ রনি বলেন, ২০১৭ সালের পর আবারও দাউদাউ আগুনে পুড়ছে মিয়ানমারের আরকান রাজ্য।কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের কাছাকাছি বাসিন্দারা অনেক আতঙ্কে আছেন।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আজ সকাল থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। একই সঙ্গে আগুনের কালো ধোঁয়াও দেখা যায়। মিয়ানমারের কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। কালো ধোঁয়া দেখা যাচ্ছে। ২০১৭ সালেও কালো ধোঁয়া দেখা গিয়েছিল। এই সময় রোহিঙ্গাদের দল এসেছিল। তারপরও আমরা রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সজাগ আছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট