1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেড় লাখ জাল স্ট্যাম্পসহ আটক ১

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর বাঘা উপজেলা থেকে এক লাখ ৩১ হাজার জাল রাজস্ব স্ট্যাম্পসহ শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলিহার বেতীপাড়া থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে বলিহার বেতীপাড়া গ্রামের শহিদুল তার বসতবাড়িতে বিভিন্ন জাল রাজস্ব স্ট্যাম্প তৈরি করে বিক্রি করেন। ওই বসতবাড়িতে পৌঁছামাত্র র‌্যাবের উপস্থিতি টের তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তার বসতবাড়ি তল্লাশি করে খাটের নিচ থেকে জাল রাজস্ব স্ট্যাম্পগুলো উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে জাল রাজস্ব স্ট্যাম্পগুলো নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট