1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

দিনাজপুরে র‍্যাব-৫ কর্তৃক ৯২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী র‍্যাব-৫ এর অভিযানে গত রাত সাড়ে চারটার সময় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন প্রস্তমপুর ফকিরপাড়া এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোশাররফ হোসেন এর বাড়িতে অভিযান চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক অভিযুক্ত মোছাঃ শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও মোছাঃ সেলিনা আক্তার রুপালিকে গ্রেফতার করে। এসময় বাড়ির মালিক মোঃ মোশাররফ হোসেন ও তার শশুর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে ভুট্টার ক্ষেত এর মাঝখান দিয়ে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোশাররফ হোসেন ও তার স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীন দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার প্রস্তমপুর ফকিরপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী পরিবার। তারা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। ইয়াবার চালান নিয়ে আসার সময় তার অনেক বড় বড় চালান বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে। এরপর সে তার কৌশল পালটায় এবং সে টেকনাফ থেকে সমুদ্র পথে পার্শ্ববর্তী দেশ হয়ে সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে তার নিজ বাড়িতে ইয়াবার চালান নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এছাড়াও সে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে বড় বড় ইয়াবার চালান বাংলাদেশে নিয়ে আসতো বলে তারা স্বীকার করে।

আরো জানা যায়, মোশাররফ ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা। এছাড়াও মোঃ মোশাররফ এর শশুর মোঃ বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার কুখ্যাত ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সে ইয়াবার চালান নিয়ে এসে তার নিজ বাড়ি ও তার শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে অভিনব কায়দায় সংরক্ষণে রেখে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।

উল্লেখ্য, তারা অত্র এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে মাদক উদ্ধার অভিযানের ক্ষেত্রে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-৫, রাজশাহী তথা সিপিসি-৩ (জয়পুরহাট)।

উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট