1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

‘দলিল যার জমি তার’ আইনের জন্য অপেক্ষা ফুরাচ্ছে

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘দলিল যার জমি তার’ এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, সংসদের আগামী অধিবেশনে এই বিলটি উত্থাপন করা হবে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, দলিল যার জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়েছে। মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি চেয়েছিলাম এই সংসদে বিলটি নিয়ে আসার জন্য। কিন্তু সময়ের কারণে সম্ভব হয়নি। আমি কিন্তু টাইমলাইনের মধ্যেই চলি। স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিং হবে। আশা করছি আগামী সংসদ অধিবেশনে এটা নিয়ে আসব।

মন্ত্রী বলেন, আগে ভূমি কর দিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হতো। এটা এখন অনলাইনে নিয়ে এসেছি। যদিও পাশাপাশি ম্যানুয়ালি রেখেছি। তবে এই পহেলা বৈশাখ থেকে সেটা বাদ দিয়ে দিয়েছি। আর ভূমিকর ম্যানুয়ালি নেব না, সম্পূর্ণ অনলাইন হতে হবে।

তিনি বলেন, এর আগে ভূমি নিয়ে হাজারটা ভোগান্তি ছিল। মানুষের সেই ভোগান্তি বহুলাংশে কমে এসেছে। যেটুকু সমস্যা আছে, আশা করছি আগামীতে তাও থাকবে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট