1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

সিরিয়া ও তুরস্কোর ভূমিকম্প
‘তারা আমাদেরকে ডাকছে, কিন্তু আমরা বাঁচাতে পারছি না’

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

‘হিমশীতল তাপমাত্রা, তুষার ও বৃষ্টি’- বাধা হয়ে দাঁড়িয়েছে সিরিয়া ভূমিকম্পের উদ্ধারকাজে। ধ্বংসাবশেষে আটকে পড়ারা সাহায্যের জন্য চিৎকার করলেও অনেককে উদ্ধার করা যাচ্ছে না।

দক্ষিণ তুরস্কের হাতায়ে প্রদেশে বৃষ্টির মধ্যে কাঁদছিলেন ডেনিজ নামে এক উদ্ধারকর্মী। তিনি রয়টার্সকে উদ্ধারকারীদের জন্য যন্ত্রণাদায়ক অপেক্ষার কথা বর্ণনা করেছেন।

হতাশার সঙ্গে নিজের হাত মুছতে মুছতে ডেনিজ বলেন, ‘তারা শব্দ করছে। কিন্তু কেউ বের হতে পারছে না।

ভেতর থেকে আটকে পড়ারা বলছে ‘আমরা বিধ্বস্ত। হে সৃষ্টিকর্তা’।

তারা বলছে, ‘আমাদের বাঁচাও, কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না… সকাল থেকে কেউ নেই। ’

এদিকে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের উদ্ধারকারীরা বলছে, ‘ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য আমরা নানা প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিযোগিতা করছি। ’

শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। অনেক ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট