1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

চিড়িয়াখানায় শিশুর হাত ছিঁড়ে নিয়ে গেল হায়েনা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে আসা দুই বছরের এক শিশুর হাত ছিঁড়ে নিয়েছে হায়েনা। শিশুটিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মাংসাশী প্রাণীটি এ ঘটনা ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ পেয়ে শাহ আলী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহ আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, একটি প্রাণির কামড়ে একটি শিশু আহত হওয়ার খবরে বর্তমানে আমরা চিড়িয়াখানায় অবস্থান করছি।

তিনি জানান, ঘটনাটি আজ (৮ জুন) দুপুরে ঘটে।

আহত শিশুটির নাম সাইফ হাসান (২)। ঘটনার সময় সে মায়ের কোলেই ছিল।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- অসাবধানতাবশত হায়েনা রাখার কক্ষের নেটের বেড়ার ভেতরে শিশুটির হাত ঢুকে যায় এবং হায়েনা এসে কামড়ে শিশুটির কব্জি থেকে হাত ছিঁড়ে নিয়ে চলে যায়।

তাৎক্ষণিকভাবে আহত শিশুটিকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ওসি আমিনুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা জানান, মা শিউলিসহ ছয় স্বজনের সঙ্গে বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে চিড়িয়াখানায় বেড়াতে এসেছিল শিশুটি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট