1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে ১৮ শিক্ষার্থী আহত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে ১৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে বাসযোগে দিনাজপুরের স্বপ্নপল্লী যাচ্ছিল। আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসে থাকা চালকসহ ১৮ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে গুরুত্বর আহত হয় ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সরকারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.মাহফুজ রায়হান জানান, এক সঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে তাদের। সকল চিকিৎসক ও স্টাফরা এক সাথে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শিক্ষার্থীদের বহনকারি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট