1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

গোদাগাড়ীতে ওরাও জনজাতির সংস্কৃতি সংরক্ষণে কর্মশালা অনুষ্ঠিত

পিয়ারুল ইসলাম (গোদাগাড়ী) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে উরাও জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় দেওপাড়া ইউনিয়নের বেলডাঙ্গায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের উরাও জনজাতির ৩০ জন সাংস্কৃতিমনা সদস্যের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আলোচ্য বিষয় ছিলো উরাও জনজাতির জীবনচক্র, সাংস্কৃতিক উপাদানসমূহ, সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে নেতৃবৃন্দের ভূমিকা, রক্ষাগোলা সংগঠনের মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে সিসিবিভিওর করণীয়।

কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিও’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন গুণিগ্রাম রক্ষাগোলা সংগঠনের মোড়ল প্রসেন এক্কা।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্ধতন মাঠ কর্মকর্তা ও শাখা কার্যালয়ের ইনচার্জ নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র সরকার এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক মানিক এক্কা ও প্রেমচাঁদ এক্কা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট