1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই বন্ধুসহ নিহত ৩

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাস চাপায় দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্যাটারিচালিত অটোরিকশারচালক বাবু মিয়া (৩৫)।

তিনি টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে। অপর দুই বন্ধু হলেন, একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে আওয়াল মিয়া ও আব্দুর রিপনের ছেলে ফকর।

নিহত আওয়ালের মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ওরা ১১ জন বন্ধু কয়েকটি অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়। পথে একটি বাস ওদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে তার ভাগনেসহ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

টাঙ্গাইল সদরের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হজরত আলী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। পথে একটি অটোরিকশা চাপা দেয়। ঘটনাস্থলে গিয়ে বাসটি পাওয়া যায়নি। তবে অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট