1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ঈদযাত্রা স্বাভাবিক রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রস্তুতি গ্রহণের নির্দেশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুতি গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।

রোববার (১৮ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চ্যুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, গত ঈদুল ফিতরে সবার সম্মিলিত প্রচেষ্টায় মানুষের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক ও নিরাপদ। আসন্ন ঈদেও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রস্তুতি গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন আতিকুল ইসলাম।

সভায় ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা রোধ করা, কোরবানির পশু পরিবহন নিরাপদ ও স্বাভাবিক রাখা, পশুর হাটের নিরাপত্তা দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনা রেকর্ডে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

প্রকৃত অপরাধী যেন খালাস না পায় সেজন্য সতর্কতার সঙ্গে মামলা তদন্ত করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন পুলিশের এ কর্মকর্তা।

সভায় এপ্রিল-মে/২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চ্যুয়ালি সভায় অংশ নেন।

পুলিশ সদর দপ্তর প্রান্তে অন্যদের মধ্যে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট