1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ইসরায়েলকে লক্ষ্য করে এক দিনে ১৭৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  

অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। তবে রকেট হামলায় কোনো ইসরায়েলে হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।

ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট