1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

অস্থির ডিমের বাজার, আরও দাম বাড়ার শঙ্কা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

হঠাৎ করেই একেক সময় একেক পণ্যের দাম বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে বাজারে। এ তালিকায় কখনো মুরগী, কখনো সবজি, কখনো মসলা যুক্ত হচ্ছে।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ডিম।
রোববার (১৩ আগস্ট) রাজধানীর মহাখালী কাঁচা বাজার, নিকেতন বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ডিমের দামের অস্থিরতা চোখে পড়েছে। খুচরো বাজারে ফার্মের মুরগির ডিম (লাল) বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি দরে। অর্থাৎ, প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। গত সপ্তাহেও যেখানে ডিমের হালি বিক্রি হয়েছে ৪৮ টাকা দরে।

খুচরো বাজারে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। বাজার তথ্য বলছে, গত বছরের আগস্টেও অস্থির হয়ে উঠেছিল ডিমের বাজার। সে সময় ১৮০ টাকা পার হয়েছিল এক ডজন লাল ডিমের দাম।

কেন ডিমের দাম বাড়তি এমন প্রশ্নের জবাবে মহাখালী কাঁচা বাজারের ডিমের ব্যবসায়ী শাহ আলম বলেন, ডিমের উৎপাদন খরচ বেশি৷ ফলে, পাইকারি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। আমরা বেশি দামে কিনছি, বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

একই কথা বললেন নিকেতন এলাকার অপর ব্যবসায়ী হারুনুর রশীদ বলেন, আমরা পাইকারি বাজার থেকে ১২ টাকা দরে প্রতিটি ডিম কিনছি। এখন স্বাভাবিকভাবেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা বেশি দামে কিনি, তাই বেশি দামে বিক্রি করছি। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে ডিমের দাম।

একাধিক ক্রেতা অবশ্য অভিযোগ করেছেন, ডিমের বাজারে অস্থিরতার জন্য সিন্ডিকেটই দায়ী। নিকেতন বাজারে ক্রেতা রায়হানুল ইসলাম বলেন, সিন্ডিকেটের হোতা কয়েকটি কর্পোরেট কোম্পানির সঙ্গে খামারিরা মিলে যোগসাজশ করেই উৎপাদক পর্যায়ে ডিমের দাম বাড়িয়েছেন। এর প্রভাব পড়েছে খুচরো আর পাইকারি বাজারেও।

এদিকে, ডিমের বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মধ্য রাতেও ঢাকার বিভিন্ন বাজারে অভিযান চালাতে দেখা গেছে তাদের। এ নিয়ে আগামীকাল (১৪ আগস্ট) সকালে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ডিমের মূল্য বৃদ্ধির বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান (ফার্ম ও কর্পোরেট), এজেন্ট/ডিলার ও ডিম ব্যবসায়ী সমিতির সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট