1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন সাত হাজার মানুষ

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলিদের নির্বিচার বোমা হামলায় ধসে পড়েছে বাড়ি-ঘর, স্কুল, মসজিদসহ হাজার হাজার অবকাঠামো। ধসে পড়া এসব অবকাঠামোর নিচে প্রায় সাত হাজার মানুষ আটকে আছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

সরকারি মিডিয়া অফিস আরও জানিয়েছে, গাজায় এখন মৃত ও নিখোঁজের সংখ্যা ২৯ হাজারে পৌঁছেছে। এছাড়া ছোট্ট এ উপত্যকার উত্তরাঞ্চল এবং গাজা সিটিতে বসবাসরত আট লাখ মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে আছেন। তাদের চিকিৎসার জন্য কোনো হাসপাতালই অক্ষত নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। বর্তমানে তারা অস্থায়ী আশ্রয় কেন্দ্র বা খোলাস্থানে থাকছেন। ইসরায়েলের অবরোধের কারণে গাজার সাধারণ মানুষ এখন খাদ্যভাবে পড়েছেন।

গাজায় বর্বর হামলা বন্ধের জন্য ইউরোপের দেশগুলোও ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছে। কিন্তু ইসরায়েলি সরকার জানিয়েছে, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। তবে তিন মাস ধরে অব্যাহতভাবে হামলা চালালেও হামাসকে নির্মূলের ধারেকাছেও যেতে পারেনি ইসরায়েলি সেনারা।

সূত্র: আলজাজিরা

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট