1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

যেমন হতে পারে কিউইদের বিপক্ষে টাইগারদের একাদশ

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রাপ্তি-অপ্রাপ্তির বছর ২০২৩ এর শেষ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ঘটনাবহুল এই বছরকে বিদায় জানাবে বাংলাদেশ। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ। বুধবার নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর বারোটায় কিউইদের মোকাবেলা করবে টাইগাররা।

মিডল অর্ডারে কিছুটা তরুণদের উপরেই ভরসা রাখতে হবে বাংলাদেশকে। পাঁচে আফিফ হোসেন আর ছয়ে শামীম হোসেনকে দেখা যেতে পারে আজকের ম্যাচের জন্য। ফিনিশার রোলে শামীমের পাশাপাশি থাকবেন মেহেদী হাসান মিরাজ। আটে থাকবেন লেগস্পিনার রিশাদ হোসেন। শেষদিকে বড় শটের জন্যেও রিশাদের উপর নির্ভর করবে বাংলাদেশ।

এছাড়া নয়, দশ এবং এগারোতে দেখা যাবে তিন বিশেষজ্ঞ পেসারকে। থাকবেন যথাক্রমে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামরা। আগের ম্যাচে এই পেসারদের কল্যাণেই নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছিল বাংলাদেশ। আস্থার জায়গা থেকে তাই তাদের সরাতে চাইবেন না কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট