1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আসন ভাগাভাগির বৈঠক
আসন ভাগাভাগিতে আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর করে দেওয়া ১৪ দলের আসন সমন্বয় টিম প্রথমবারের মতো বসেছে সংসদে। রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার পর সংসদে মির্জা আজম এমপির কার্যালয়ে এ বৈঠক করেন তারা। যদিও কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক।

বৈঠক শেষে রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, ১৪ দলীয় জোটের শরিক দলের আসন নিয়ে আলোচনা হয়েছে। যে যার বক্তব্য ও চাহিদা বলেছেন। আওয়ামী লীগ নেতারা শুনেছেন। তারা সময় চেয়েছেন। এখনও সমঝোতা হয়নি। পরে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ।

হাসানুল হক ইনু বলেন, ১৪ দল জোটগতভাবে নির্বাচন করবে। জোটগত সমঝোতা হওয়া আসনে শরিকরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। দু-একদিন পর চূড়ান্ত প্রার্থী তালিকা জানা যাবে।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, আমি আগেই বলেছি জোটের চার শরীক দলের প্রধানের আসন মোটামুটি চূড়ান্ত। এখন আলোচনা হলো, তাদের সঙ্গে নতুন করে যারা যুক্ত হবেন, তাদের নিয়ে। চাহিদা অনেক থাকলেও আমরা লিস্ট শর্ট করে দিয়েছি। তারা (আওয়ামী লীগ) বলছে, পরে জানাবে।

১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আক্তার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, জেপির সভাপতি আনোয়ার হোসেন মন্জু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও গণআজাদী লীগের এস কে সিকদার প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট