1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রোহিঙ্গা ক্যাম্পে ৬ ঘণ্টায় ৪ জনকে গুলি করে হত্যা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক সন্ত্রাসী হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উখিয়া উপজেলার ৪ নম্বর, ১৫ নম্বর ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

নিহত চারজন হলেন, মো. জোবায়ের (১৬), আনোয়ার সাদেক (১৭), আবুল কাশেম ও ইমাম হোসেন।

পুলিশ বলছে, আধিপত্য বিস্তারের জের ধরে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্যরা এ হামলা চালিয়েছে। হত্যাকাণ্ডের শিকার চারজন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর সদস্য।

উখিয়া থানার ওসি মো.শামীম হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে আরসার ১৫-২০ জন সন্ত্রাসী ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সেখানকার অপর রোহিঙ্গা গ্রুপ আরএসওর সদস্যদের ওপর হামলা চালায়। এ সসময় চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।

আহতদের ক্যাম্পে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে মো. জোবায়ের (১৬) এবং হাসপাতালে নেওয়ার পর আনোয়ার সাদেক (১৭) নিহত হন।

মো. জোবায়ের ১৫ নম্বর ক্যাম্পের জি ৩ ব্লকের মোহাম্মদ আলী ও আনোয়ার সাদেক একই ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে। এ সময় আহত দুই রোহিঙ্গাকে এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শামীম হোসেন আরও জানান, রাত ৯টার দিকে আরসার একদল সন্ত্রাসী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে গিয়ে আবুল কাশেম নামে এক রোহিঙ্গাকে তার বাড়ি থেকে বের করে উপর্যুপরি গুলি করে হত্যা করে। আবুল কাশেম ওই ক্যাম্পের আবুল বশরের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পে আরসার বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন বলে সাধারণ রোহিঙ্গারা জানায়। ধারণা করা হচ্ছে এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

ওসি বলেন, ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এরও আগে, বিকেল ৪টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে একদল দুষ্কৃতকারী ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহও কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ চার হত্যাকাণ্ডের দুই দিন আগে বান্দরবানের একটি আদালতে আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি ও তার ৪৯ জন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট