1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাকিল খান

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৫৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিল খান (শাকিল আহসান)। মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। তবে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে শাকিল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগনে শাহরিয়ার নাজিম।

শাকিল খান বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকেছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন। এ কারণেই এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের পক্ষে নৌকার প্রচার-প্রচারণায় কাজ করবো। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন ‘তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে’।

বাগেরহাট-৩ আসন থেকে শাকিল খানসহ ১১ জন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট