1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজের ও ছেলেরসহ তিন আসনের মনোনয়ন ফরম চেয়েছেন রওশন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের মনোনয়ন চেয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করে নিজের এই চাহিদার কথা জানিয়েছেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, রওশন এরশাদ গতকাল দলের মহাসচিবকে ফোন করেছেন। তিনি তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। একটি তার নিজের জন্য, আরেকটি তার ছেলে সাদ এরশাদের জন্য। অন্যটি ময়মনসিংহ বিভাগের জাপার নেতা ডা. কে আর ইসলাম এর জন্য।

তবে রওশন এরশাদপন্থী নেতা জাপা থেকে অব্যাহতি পাওয়া জাপার মহাসচিব মসিউর রহমান রাঙা বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। আমরা বৈঠকে আছি। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে জানাবো আপনাদের।

তবে, এই বিষয়ে জানতে রওশন এরশাদ ও সাদ এরশাদকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

নির্বাচন ঘিরে অন্যান্যবারের মতো এবারও নানা নাটকীয়তা দেখা যাচ্ছে জাতীয় পার্টিতে। আবার জাপার অভ্যন্তরীণ সংকটের বিষয়টিও সামনে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট