1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন
আজ চলবে না মেট্রোরেল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীতে শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার মেট্রোরেল চলাচল করার কথা থাকলেও তা বন্ধ রাখা হয়েছে। ফলে আজ (৪ নভেম্বর) নগরবাসী মেট্রোরেলে চলাচলের সুবিধা পাবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে এমআরটি লাইন-৫ অর্থাৎ হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধনও করবেন তিনি।

এতে আরও বলা হয়, আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধুমাত্র সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চলাচল করবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট