1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

পুলিশ সদস্যকে কুপিয়ে মেরেছেন ছাত্রদল নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় মো. আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে ছাত্রদলের এক নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। সংঘর্ষ চলাকালে পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। দিনভর সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে হাসপাতালটিতে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় নিহত আমিরুল ইসলাম পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মন্ত্রী এবং তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ছবি আছে, প্রমাণ আছে। পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছাত্রদলের এক নেতা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ’

সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই সময় পুলিশ অনেক ধৈর্য্য দেখিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙেছে তারা। এখনো তারা গাড়িতে অগ্নিসংযোগ করছে। (রোববার) হরতাল ডেকেছে। জনগণের জানমালের ক্ষতি পুলিশ বরদাশত করবে না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ’

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট