1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

রাজশাহীতে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, সড়কে চলছে নৌকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাজশাহী মহানগরীর অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে গাড়ির বদলে নৌকা চলাচল করছে। নগরীর বর্ণালী মোড় এলাকায় নৌকায় করে সড়ক পার হতে দেখা গেছে অনেককে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহীতে অতি ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টি থামেনি আজ সকাল-দুপুরেও। ফলে নগরীর নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। একই সঙ্গে তলিয়ে গেছে সড়কগুলো। পানিতে ডুবে থাকা সড়কে চলাচলে বেগ পেতে হচ্ছে নগরীবাসীকে। এছাড়া বৃষ্টিপাতের ফলে অনেকের বাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে। ফলে নগরীর উপশহর এলাকা, লক্ষ্মীপুর, রাজিব চত্বর, বর্ণালী মোড়, সিপাইপাড়া, সাহেব বাজার তালাইমারী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সারাদিন ভোগান্তির পর বিকেলের দিকে এসে পানি নেমেছে। পানি নামলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে।

নৌকার চালক রায়হান বলেন, দুপুর থেকে ২০০ জনের বেশি মানুষ পারাপার করেছি। আমরা সাধারণত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পারাপার করছি। একই সঙ্গে আল আরাফা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রোগী ও তাদের স্বজনদের পারাপার করছি।

বর্ণালী মোড় এলাকায় জয় নামে এক বাসিন্দা বলেন, একটু বেশি বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। সড়কের পাশে যে ড্রেনটি আছে, সেই ড্রেনে আশপাশের এলাকার পানি আসে। এলাকার পানি ও আশপাশের পানি এসে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

নৌকায় পারাপার হওয়া এক শিক্ষার্থী বলেন, এখানে এসে দেখি পানি জমে আছে। তবে নৌকা চলছে। আমি জানতাম না। নৌকাটি কোচিংয়ের শিক্ষার্থীদের পারাপারের জন্য রাখা হয়েছে। পরে আমি নৌকায় উঠে কোচিংয়ে গেলাম।

dhakapost

নৌকার চালক রায়হান বলেন, দুপুর থেকে ২০০ জনের বেশি মানুষ পারাপার করেছি। আমরা সাধারণত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পারাপার করছি। একই সঙ্গে আল আরাফা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রোগী ও তাদের স্বজনদের পারাপার করছি।

কোচিংয়ের পরিচালক মাসুদ বলেন, আমাদের অ্যাডমিশন কোচিংয়ে ভর্তির বিষয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ অভিভাবক আসে। কিছুদিন আগে আমাদের অ্যাকাডেমিক অনুষ্ঠান চলছিল। সেদিন হঠাৎ এক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায়। যেহেতু শহরের মানুষ কাদা, নোংরা পানিতে থাকতে অভ্যস্ত নয়, সেদিন আমরা অনেক কষ্ট করে তাদের পার করেছি। পরে সবাই মিলে আলোচনা করে আমরা একটা নৌকা কিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে রাজশাহী সিটি করপোরেশেনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস আলী সরদারের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অতি ভারী বর্ষণ। আকাশে মেঘ রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে। এমন আবহাওয়া আরও দুই দিন থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট