1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাঝ আকাশে আগুন লেগেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। বিপদ এড়াতে ফ্লাইটটি আবু ধাবিতে ইমার্জেন্সি ল্যান্ড করানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল। ফ্লাইটটি ওড়ার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়।

সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরেই অবতরণ করানো হয়। ফ্লাইটে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন।

তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি উড়ানো শুরু করতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি৭৩৭-৮০০ এয়ারক্রাফটটির ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। পরে মাঝ আকাশ থেকেই ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে ফ্লাইটটি যখন এক হাজার ফুট উচ্চতায়, ওই সময়ে বিমানের একটি ইঞ্জিনে এ আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আবু ধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট